• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

বগুড়া-৫ আসনে সিরাজ ও খোকার মনোনয়নপত্র উত্তোলন

Reporter Name / ৪৩৫ Time View
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

শেরপুর( বগুড়া) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দুইজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে ভোটের মাঠের সমীকরণ দৃশ্যমান হতে শুরু করেছে।
বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন।
শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত এ আসনে মোট দুইজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তাঁরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান এবং বিকেল সোয়া ৩টার দিকে জানে আলম খোকার পক্ষে মো. আবদুন নুর মনোনয়নপত্র সংগ্রহ করেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)দুপুর সোয়া ৩টার দিকে জানে আলম খোকার পক্ষে মো. আবদুন নুর মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকারী দুই প্রার্থীরই রয়েছে এই জনপদে নির্বাচনের দীর্ঘ অভিজ্ঞতা ও ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভোটের লড়াইয়ের রেকর্ড।
পরিসংখ্যান অনুযায়ী, বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ এই জনপদের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি এই বগুড়া-৫ আসন থেকে ইতিপূর্বে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন। সংসদীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার রেকর্ড রয়েছে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহকারী জানে আলম খোকাও ভোটের মাঠে পরীক্ষিত মুখ। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হতে পারেননি। পরবর্তীতে ২০২১ সালে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শেরপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলেও এখন পর্যন্ত দলে পুনর্বহাল হননি। তাই দলীয় পরিচয়ের বাইরে এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ভোটের মাঠে লড়ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন চারবারের সাবেক সংসদ সদস্য এবং অন্যজন বিপুল ভোটে নির্বাচিত সাবেক পৌর মেয়র, উভয়ের মনোনয়নপত্র সংগ্রহের ফলে আসন্ন নির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক আবহ তৈরির ইঙ্গিত মিলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com