June 13, 2026, 2:27 pm

শিরোনাম :
বরগুনার বদরখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে নিহত ১ পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক নন্দীগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নন্দীগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু সান্তাহারে শিশুকে হত্যার দায়ে আটক- ৩ আপত্তিকর ভিডিও ভাইরাল: নাগেশ্বরীর সেই প্যানেল চেয়ারম্যান খাদিজা বহিষ্কৃত, নতুন দায়িত্বে প্রকৌশলী ফিরোজ সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত আদমদীঘিতে রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো, জানেন না দায়িত্বরত আরএমও

বগুড়ার শেরপুরে মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি‎:
“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, ইতিহাস বিকৃতি রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বগুড়ার শেরপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (১০ জানুয়ারী) দুপুর ২টায় আমরা মুক্তিযোদ্ধা সন্তান শেরপুর উপজেলা শাখার উদ্যোগে শহরের পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি শাহাবুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
‎প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, মুক্তিযোদ্ধা পরিবার ও সন্তানদেরও বড় দায়িত্ব রয়েছে। ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
‎মতবিনিময় সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়া জরুরি। একই সঙ্গে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের সাবেক সভাপতি শাজাহান আলী, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু,পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল,
সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ্ মো: কাওসার আলী কলিন্স, আমরা মুক্তিযোদ্ধা সন্তান জেলা কমিটির উপদেষ্টা শিশির মোস্তাফিজ, সহ-সভাপতি সাজেদুল ইসলাম,সাধারণ সম্পাদক রাশেদুল হাসানসহ সংগঠনের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *