• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৯
শিরোনামঃ
নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা।

ফুলবাড়ীতে জাসাস এর যুগ্ন আহবায়ক দুলুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ

Reporter Name / ১২৪ Time View
সোমবার, ২৫ মে, ২০২৬

উত্তর ধরলা, প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা জাসাস এর যুগ্ন আহ্বায়ক দুলুর বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে রাজারহাট উপজেলার আমজাদ নামের এক যুবক সুন্দরগঞ্জের তিনজন যুবককে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেল সংক্রান্ত ঘটনায় জড়িয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, রাজারহাটের আমজাদ সুন্দরগঞ্জের সাজু, রওশন ও উজ্জ্বল নামের তিন যুবককে নিয়ে কাশিপুর ইউনিয়ন এলাকায় একটি মোটরসাইকেল জিম্মি করে আত্মসাতের পরিকল্পনা করছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে তৎপরতা শুরু হয়।

এ সময় উপজেলা জাসাসের যুগ্ন আহ্বায়ক দুলু ও স্থানীয় সচেতন ব্যক্তিদের অক্লান্ত প্রচেষ্টায় সারারাত অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। একই সঙ্গে আমজাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। পরে যথাযথ যাচাই-বাছাই শেষে সাজুদের মোটরসাইকেল তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং পরদিন আমজাদের মোটরসাইকেলও উদ্ধার করে বুঝিয়ে দেওয়া হয়।

তবে ঘটনার পর একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুলুর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন স্থানে মিথ্যা তথ্য ছড়িয়ে দাবি করছে যে, দুলু মোটরসাইকেল আটকে চাঁদা দাবি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। স্থানীয়রা এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।

এ বিষয়ে এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com