• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫০
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল বিভাগের উদ্বোধন

Reporter Name / ১০৭ Time View
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল চিকিৎসা কার্যক্রমের জন্য ডেন্টাল বিভাগের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। বুধবার বিকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপস্থিত হয়ে এর উদ্বোধন করেন। এসময় তিনি স্বাস্থ্যসেবা বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহিত পদক্ষেপের কথা উল্লেখ করেন। এছাড়াও ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলিকে ৫০-১০০ সয্যা বিশিষ্ট করার প্রস্তাবের কথাও তিনি উল্লেখ করেন। পরে তিনি পুরুষ ও মহিলা ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগিদের খোঁজখবর নেন। এছাড়াও উপস্থিত চিকিৎসকদের চিকিৎসা বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। এসময় তার সাথে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নাজির আহমেদ সহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

তাং২৭/২/২০২৬


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com