June 4, 2026, 5:08 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

পোরশায় ভূমিসেবা মেলা উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলা শুরু করা হয়েছে। ভুমিসেবা মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় ভূমি অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে এ মেলার শুরু করা হয়। ভূমিসেবা গ্রহনকারী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে নেতৃত্ব ও সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। পরে এক আলোচনা সভায় অংশ গ্রহণ করেন সহকারি কমিশনার (ভুমি) মোসা: নাবিলা ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আজিজ আলী, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, উপসহকারি ভূমি কর্মকর্তা ফরহাদ হোসেন শাহ্, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোস্তাকিম বিল্লাহ, সাধারণ সম্পাদক আমির উদ্দিন বাবু সহ কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ভূমিসেবা গ্রহিতাগণ। সহকারি কমিশনার (ভুমি) মোসাঃ নাবিলা ফেরদৌস বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সেবার সহজলভ্যতা নিশ্চিত, স্বচ্ছতা ও রাজস্ব আদায় বৃদ্ধি এবং বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজ মানি পরিশোধ, ই-পর্চা গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। এছাড়া গণশুনানি এবং স্কুল কলেজের ছেলে-মেয়েদের জন্য ভূমিসেবা সম্পর্কিত তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতার ব্যবস্থাও থাকবে বলে তিনি জানান। তিনি জানান, ২১মে ভুমিসেবা মেলার আনুষ্ঠানিকতা শেষ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *