June 13, 2026, 4:06 pm
পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পোরশা সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মজিবর রহমান (৫৬) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে ১৬বিজিবির টহল দল। সে উপজেলার ছাওড় ইউনিয়নের মহাডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
শুক্রবার বিকেলে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩০/৫২ আর হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কপালির মোড়ে(জিআর-৪২৩৬৭০ ম্যাপসীট-৭৮সি/৮) নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
টহল কমান্ডার নায়েব সুবেদার আমির হোসেন এর নেতৃত্বে বিশেষ টহল অভিযান পরিচালনা করে ১৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে।
এব্যাপারে পোরশা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও আসামি সহ পোরশা থানায় সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।