June 15, 2026, 4:33 am

শিরোনাম :
নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে সিএনজি চালকের আত্মহত্যা সান্তাহারে বিদ্যুৎ এর তারে জড়িয়ে প্রান গেল কিশোরের সান্তাহারে রাকিকা আক্তার রাকার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন  শিবিরের ধর্ষণের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার নন্দীগ্রামে পিইপির মানবিক উদ্যোগে ৩১ হতদরিদ্র পরিবার পেল সহায়তা টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় বিল ইজারার দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন

পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ মাদক এক ব্যবসায়ীকে আটক করেছে ১৬বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর বিওপির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১ হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর বাজারের তিন রাস্তার মোড় থেকে ২০পিচ ভারতীয় ট্যাপেন্টাডলসহ মামুন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক মামুন সাপাহার উপজেলার বাতচহেরা গ্রামের মতিউর রহমানের ছেলে। এসময় কালাইবাড়ি গ্রামের হাকিমের ছেলে হামিদুর (২৫) পালিয়ে যায়। এতে অভিযান পরিচালনা করেন হাবিলদার মনিরুল ইসলাম। এ ব্যাপারে পোরশা থানায় মামলা হয়েছে। আটককৃত মামুনকে মাদকসহ থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬/ডি কো, নিতপুর বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আবু তালেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *