• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

পোরশায় বৃষ্টিতে ভিজেই চলছে রাস্তার কার্পেটিং কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

Reporter Name / ৮৩ Time View
শনিবার, ২০ জুন, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় বৃষ্টির মধ্যেই নিয়ম-নীতির তোয়াক্কা না করে একটি সড়কের কার্পেটিং (পিচ ঢালাই) কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টির মধ্যেই রাস্তার এই কাজ করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাদের আশঙ্কা, সরকারি টাকা খরচ করে করা এই রাস্তাটি অল্প কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের দু’দলের মোড় এলাকায় রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলেও ঠিকাদারের লোকজন কাজ বন্ধ না করে ভেজা রাস্তার ওপরেই পিচ ও পাথর বিছানোর কাজ চালিয়ে যান।

​প্রকৌশল বিদ্যা ও কারিগরি নিয়ম অনুযায়ী, বৃষ্টির সময় বা ভেজা রাস্তায় কোনোভাবেই কার্পেটিং করা যায় না। বিটুমিন বা পিচ পানির সংস্পর্শে এলে তা পাথরের সাথে সঠিক বন্ধন (bonding) তৈরি করতে পারে না। ফলে সামান্য বৃষ্টি বা ভারী যানবাহন চলাচলের শুরুতেই পিচ-পাথর উঠে রাস্তাটি ধসে যাওয়ার তীব্র সম্ভাবনা থাকে।

​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি কোটি কোটি টাকা খরচ করে রাস্তা হচ্ছে আমাদের সুবিধার জন্য। কিন্তু বৃষ্টির মধ্যে যেভাবে জোড়াতালি দিয়ে কাজ করা হচ্ছে, তাতে এই রাস্তা এক মাসও টিকবে না। আমরা বাধা দিলেও ঠিকাদারের লোকজন শুনছেন না।”

​এ বিষয়ে জানতে চাইলে কাজের তদারকিতে থাকা ঠিকাদারের প্রতিনিধি বলেন, “হঠাৎ বৃষ্টি চলে এসেছে। সামান্য বৃষ্টিতে কাজের কোনো ক্ষতি হবে না, তাই দ্রুত শেষ করার চেষ্টা করছি।”

​তবে এই বিষয়ে এলজিইডি বিভাগের পোরশা উপজেলা সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার বিদ্যুৎ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “বৃষ্টির মধ্যে কাজ করছে বিষয়টি জানার পরে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

​সরকারি অর্থের অপচয় রোধে এবং টেকসই সড়ক নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন পোরশাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com