• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭
শিরোনামঃ
পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

পোরশায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ১১২ Time View
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুল ইসলাম উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির উদ্দীন বাবু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেল শাখার নবনির্বাচিত সভাপতি আসফাকুল আসেকিন , সাধারণ সম্পাদক মোহা: আব্দুর রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল দল অংশ গ্রহণ করেন। এই খেলা আগামী ২৭ এপ্রিল বিকালে ফাইনাল অনুষ্ঠিত হবে এবং পুরস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com