পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এই চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মামুনুর রশীদ,থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি তৌফিক শাহ্ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই করে ১৮৩ পরিবারের মাঝে দুই লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
https://www.kaabait.com