• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পোরশায় পুকুরে কীটনাশক প্রয়োগে লক্ষাধীক টাকার মাছ নিধনের অভিযোগ

Reporter Name / ১৪২ Time View
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় পুকুরে কীটনাশক প্রয়োগে এক লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে বিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের গাঙ্গুরিয়া ইউনিয়নে। ওই ঘটনায় পুকুরে মালিক গাঙ্গুরিয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল বারিক (৫৫) বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল বারিক সরাইগাছি মৌজার ১৬৫নং দাগের ১.০৩ একর একটি পুকুর দির্ঘ্য ২৫বছর ধরে মাছ চাষ করে আসছেন। এই পুকুরের মালিকানাকে কেন্দ্র করে আদালতে একটি মামলা চলমান রয়েছে। তারপরেও একই ইউনিয়নের সরাইগাছি গ্রামের আইয়ুব আলীর ছেলে নুর হোসেন(২৮), মোদাচ্ছেরের ছেলে মাহাবুর(৩০), মৃত শফিউদ্দিনের ছেলে মোদাচ্ছেল মোদাচ্ছর(৫৬), মোজাম্মেলের ছেলে মাহফুজ(৪০) ও মোদাচ্ছেরের ছেলে হাবিবুর(৩০) বিভিন্ন সময় পুকুরটি অবৈধ দখলের চেষ্টা করেন প্রকৃতদখলকারী আব্দুল বারিককে গালি গালাজ করেন। পরবর্তীতে গত ১১/০৪/২০২৬ তারিখ শনিবার সকাল অনুমানিক সাড়ে ৬টার সময় বিবাদীরা পুকুরটিতে কীটনাশক প্রয়োগ করে পুকুরে থাকা প্রায় ২০-২২ মন মাছ নিধন করে। প্রত্যেকটি মাছের ওজন প্রায় ১ থেকে দেড় কেজি। এতে বারিকের প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা ক্ষীত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এবিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এব্যাপারে তারা একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com