• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

পোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ৮৬ Time View
সোমবার, ২২ জুন, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​ সোমবার সকালে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুদক) যৌথ উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুল মাতিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক একরামুল হক।

​বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছেন গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় এবং রানার্স-শিশা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। কেবল কঠোর আইন নয়, সচেতনতাই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে’ বিষয়ের ওপর পক্ষে ও বিপক্ষে প্রতিযোগীরা অত্যন্ত যুক্তিপূর্ণ ও আকর্ষণীয় বিতর্ক উপহার দেন।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আফিয়া ফামিদা। ​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও-রাকিবুল ইসলাম বলেন, “দুর্নীতি একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধংস করে দেয়। তরুণ প্রজন্মকে এখন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশপ্রেমের শপথ নিয়ে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে ‘না’ বলতে হবে।” তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। এছাড়া দুর্নীতি বিরোধী সচেতনতামূলক শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com