April 14, 2026, 10:00 pm
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নানা আয়োজনে নওগাঁর পোরশায় বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে। বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী শোভাযাত্রা। উপজেলা প্রশাসনের আয়োজনে নানান রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে এতে যোগ দিয়েছেছিলেন প্রধান অতিথি হিসাবে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সহ শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার দিবসটিতে সকাল ৮টায় অনুষ্ঠিত সভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। “নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান” এর আলোকে মঙ্গল শোভাযাত্রার র্যালিটি ছিল জাগজমকপূর্ণ।
এতে নেতৃত্বদেন ইউএনও রাকিবুল ইসলাম। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে নববর্ষ ও এর ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। আরো বক্তব্য রাখেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন সুফি শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহ্যবাহী দিনটি বিবিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়।