• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

পোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ১৭৭ Time View
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নিতপুর মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলায় নিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। খেলায় গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে নিতপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন হুমায়ন কবির। দূর্দান্ত ফুটবল নৈপূণ্যের জন্য গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ এর খেলোয়াড় সবুজকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরুস্কার প্রদান করা হয়। ইউএনও রাকিবুল ইসলামের দিক নির্দেশনা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ অর্থ এবং রানার্সআপ দলকে নগদ অর্থ প্রদান করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com