• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০০
শিরোনামঃ
রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার রাজশাহীর বাঘায় জমি কট-বন্ধকীর টাকা নিয়ে বিরোধের জেরে হাতাহাতি, নিহত-১ হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা”

পোরশায় উপজেলা কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যান গণের সাথে এমপির মতবিনিময়

Reporter Name / ৯৮ Time View
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যান গণের সাথে মতবিনিময় করেছেন ৪৬ নওগাঁ-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, এলজিআরডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ কর্মকর্তা ও বিভিন্ন ইউপির প্যানেল চেয়ারম্যানগণ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, যুবদল আহবায়ক ইকবাল শাহ্ চৌধুরী সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলার বিভিন্ন দপ্তরে চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার উপরও গুরুত্বারোপ করা হয়। তিনি এ উপজেলার উন্নয়নকে টেকসই ও জনকল্যাণমুখী করতে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন ও সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণের আলোকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান। পরে বিকালে তিনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় যোগদান করেন। এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে দেওয়া ক্রেস্ট গ্রহণ করেন এবং উপস্থিত শিক্ষকগণকে ধন্যবাদ জানান। । এছাড়াও একইদিন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com