June 4, 2026, 6:28 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় নিতপুর খাদ্যগুদামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের আয়োজনে এর উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুুনূর রশীদ। সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবীর, নিতপুর খাদ্য গুদামের ওসিএলএসডি রিয়াজুল হক, সরাইগাছি খাদ্যগুদামের ওসিএলএসডি জাকির হোসেন ভুঁইয়া, বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন সুফি শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক শাখিল জাভেদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। সংশ্লিষ্টরা জানান, এবারে উপজেলার নিতপুর ও সরাইগাছি দু’টি খাদ্যগুদামের মাধ্যমে ৪৯ টাকা কেজি দরে চাল ১ হাজার ১৬৬ মেট্রিকটন, ৩৬ টাকা কেজি দরে বোরো ধান ৯৬৭ মেট্রিকটন এবং ৩৬ টাকা কেজি দরে গম ৮০৯ মেট্রিকটন ক্রয় করা হবে। অপরদিকে, ইউএনও রাকিবুল ইসামের সভাপতিত্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পোরশা এর আয়োজনে সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধীকার নির্ধারণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে যোগদেন সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। এতে এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, সহকারি প্রকৌশলী বিদ্যুৎ হোসেন সহ কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *