• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

-পেইড মিটার বাতিলসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন

রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি / ১০২ Time View
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। মঙ্গলবার (১১ আগস্ট) সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা প্রি-পেইড মিটার বন্ধ, শ্রমজীবী মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ কমানোসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
বক্তারা বলেন, প্রি-পেইড মিটার ব্যবহারের ফলে সাধারণ গ্রাহক ও শ্রমজীবী মানুষ নানা ধরনের ভোগান্তির মুখে পড়ছেন। মিটার রিচার্জ, ব্যালেন্স শেষ হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং বিভিন্ন কারিগরি জটিলতায় গ্রাহকদের দুর্ভোগ বাড়ছে। তাই সাধারণ মানুষের স্বার্থে প্রি-পেইড মিটার ব্যবস্থা বন্ধ করে আগের পদ্ধতিতে বিদ্যুৎ বিল পরিশোধের ব্যবস্থা চালুর দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। দ্রুত প্রি-পেইড মিটার বন্ধের উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ মিছিলে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com