• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৪৫
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

পৃথক সময়ে ঘটে দুর্ঘটনা, এলাকায় শোকের ছায়া

মো: রাব্বি রহমান নীলফামারি প্রতিনিধি / ৪৩ Time View
সোমবার, ৬ জুলাই, ২০২৬

মোঃ রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল থেকে দুপুরের মধ্যে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ১১টার দিকে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। পরে কিছু সময়ের ব্যবধানে একই এলাকায় আরও একজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং মধ্য সুঠিপাড়া (দোলাপাড়া) এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন। এতে মুহূর্তের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কার্যক্রম চালালেও তাদের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে ধারণা করা হলেও প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে একদিনে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিদ্যুৎ সংক্রান্ত কাজে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com