• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫০
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

পূবাইলে টেক্সটাইল মিলের মালামাল চুরি, গ্রেফতার ২

Reporter Name / ১৩৯ Time View
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ইয়াছিন গাজীঃ

​গাজীপুর মহানগরীর পূবাইল থানার ‘জয়নাব টেক্সটাইল মিলস লিমিটেড’ থেকে মূল্যবান মেশিনারী যন্ত্রপাতি চুরির অভিযোগে কারখানার মেকানিক ইঞ্জিনিয়ারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে

​গ্রেফতারকৃতরা হলেন-মাগুরা সদর উপজেলার আবালপুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মেকানিক ইঞ্জিনিয়ার এরশাদ (৩৭) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৌলভী তাবোগ এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম (৫০)। মিরের বাজার এলাকার ‘গালিব সুইং’ দোকানের মালিক ইব্রাহিম ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নুরুজ্জামান নামক এক ব্যবসায়ীর মালিকানাধীন জয়নাব টেক্সটাইল মিলসে মেকানিক হিসেবে কাজ করতেন এরশাদ। দীর্ঘ দিন ধরে তিনি মালিকের অলক্ষ্যে কারখানার বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি চুরি করে মিরের বাজারের একটি দোকানে বিক্রি করে আসছিলেন। গত ৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তিনি কারখানা থেকে বারটেক মেশিনের মনিটর, সেন্সর, নিডল প্লেটসহ প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রপাতি চুরি করে ইব্রাহিমের দোকানে নিয়ে যান।
​দুপুরে কারখানার মালিক মেশিনারী যন্ত্রপাতির স্বল্পতা দেখে মেকানিক এরশাদকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় সন্দেহ তৈরি হয়। এক পর্যায়ে শ্রমিকদের সামনে চুরির কথা স্বীকার করেন এরশাদ। খবর পেয়ে পূবাইল থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এরশাদকে হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরের বাজারের ‘গালিব সুইং’ দোকানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে চুরি হওয়া বারটেক মেশিনের মনিটর ব্যতীত বাকি সব মালামাল উদ্ধার করা হয় এবং দোকান মালিক ইব্রাহিমকে আটক করা হয়। এ ঘটনায় কারখানার মালিক নুরুজ্জামান বাদী হয়ে পূবাইল থানায় একটি মামলা (মামলা নং-০৭) দায়ের করেছেন।

​পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানায়, গ্রেফতার হওয়া আসামিদের দণ্ডবিধির ৩৮১/৪১১/৪১৩ ধারায় অভিযুক্ত করে আদালতে প্রেরণ করা হয়েছে। কারখানার অভ্যন্তরীণ নিরাপত্তা এবং এ ধরনের চুরি রোধে পুলিশি নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com