• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১৪৭ Time View
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আনোয়ার হোসেনঃ

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলবদের মুখোশ উন্মোচন ও যথাযথ বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছিল। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন কাজ করতে পারে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শহিদ পরিবারসহ জাতিকে আশ্বস্ত করতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সাহস না পায়। এটি শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড।”

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ঘটনার মূল উদ্দেশ্য জানতে তৎকালীন সরকার তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল কখনো প্রকাশিত হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট বর্তমান সরকারের হাতে এসেছে। মন্ত্রী বলেন, “পূর্ববর্তী সরকার ওই রিপোর্ট বাস্তবায়নে উদ্যোগ না নিলেও আমরা সেটি গুরুত্বের সাথে নিয়েছি। আমরা নতুন করে কোনো কমিশন গঠন করব না, কারণ ওই কমিশন যথোপযুক্ত ব্যক্তিদের দিয়েই গঠিত হয়েছিল। তাদের সুপারিশ অনুযায়ী বিচারাধীন মামলাগুলো দ্রুত শেষ করা হবে এবং অন্যান্য সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”

আজ রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শহিদ সেনা দিবস’ পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে সকালে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলের কর্মসূচি সম্পর্কে মন্ত্রী জানান, সেনানিবাসে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

প্রেস ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com