• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৪
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন  অধ্যক্ষ আলমগীর হোসেন

Reporter Name / ১৫২ Time View
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

শফিক টুটুল, পিরোজপুরঃ ‎পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
‎‎
‎শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে পিরোজপুর-১ আসনের জন্য অধ্যক্ষ আলমগীর হোসেনের নাম ঘোষণা করেন।
‎‎
‎এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে তিনি শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করলে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি থেকে অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়।

‎‎পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, মোস্তফা জামাল হায়দার নির্বাচনে অংশ নিতে অক্ষমতার কথা জানালে দলীয়ভাবে আলোচনা শেষে অধ্যক্ষ আলমগীর হোসেনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
‎‎
‎তিনি আরও বলেন, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়ায় জেলা বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত।

‎মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের এই আস্থায় আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, দলের সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com