June 15, 2026, 9:33 pm
শফিক টুটুল, পিরোজপুরঃ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের পূর্ব সারেংকাঠী গ্রামের বিনয়পুর এলাকায় ইটভাটার পাশে নদীর তীর থেকে গলাকাটা ও মাথাবিহীন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় শনিবার (১৪ মার্চ) পুলিশ শনাক্ত করেছে।
নিহতের নাম গোপাল চন্দ্র দাস (৪৫) তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গনপাড়া গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে। “নিহতের পরিবার লাশ সনাক্ত করেছ।
সন্দেহভাজন হত্যাকারীদের মধ্যে একজন মো. সম্রাট, যার পিতা আমির হোসেন এবং বাসা কাশিপুর গনপাড়া এলাকায়। অপরজনের নাম মো. রাজু। ইতিমধ্যে মো. সম্রাটকে গ্রেফতার করা হয়েছে, আর মো. রাজুকে ধরার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে একটি সাদা রঙের আরটিআর মোটরসাইকেলে তিনজন যুবক মামুন মিয়ার ইটভাটার ভেতরে প্রবেশ করে। ৩টা ২৭ মিনিটে দুইজন দ্রুত বের হয়ে যায়। পরে ভাটার এক কর্মচারী নদীর তীরে লাশটি দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের তদন্তে পিবিআই, সিআইডি ও র্যাব যুক্ত। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে। “তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে,” তিনি আরো বলেন গ্রেফতার অভিযান চলমান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের বাবা পরিমল চন্দ্র দাস, তার ছেলে এবং দুই ভাই শনিবার দুপুরে লাশটি সনাক্ত করেছেন। পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য তৎপর রয়েছে।