ওবায়দুর রহমান অভি, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ " শ্লোগানে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন পবিপ্রবি ভিসির।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় মৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নীলকমল লেকে মৎস্য পোনা অবমুক্ত করনের মাধ্যমে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। এবারের প্রতিপাদ্য বিষয় "রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ " ।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাজেদুল হকের সভাপতিত্বে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোঃ জামাল হোসেন মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।#