• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৫
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ ম্যারাথন দৌড়ে প্রতিযোগিদের টি-শার্ট ও কিডস বিতরণ

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ১০৫ Time View
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রান ফর পদ্মা—গঙ্গা বাঁচান’ মিনি ম্যারাথন। আগামীকাল শুক্রবার (৩ জুলাই) সকাল ছয়টায় নগরের লালনশাহ মুক্তমঞ্চ থেকে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই দৌড় শুরু হবে। মিনি ম্যারাথনকে সামনে রেখে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে রাজশাহী শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে অংশগ্রহণকারীদের মধ্যে টি-শার্ট ও কিটস বিতরণ করা হয়। এ সময় মিনি ম্যারাথনের লক্ষ্য, উদ্দেশ্য, রুট ম্যাপ ও সার্বিক প্রস্তুতির বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানে টি-শার্ট ও কিডস  বিতরণ করেন- ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, উপদেষ্টা ও শাহ মখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফাসহ আয়োজক কমিটির সদস্যরা।

আয়োজকেরা জানিয়েছেন, মিনি ম্যারাথনটি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে এসে শেষ হবে। এতে বিভিন্ন বয়সী প্রায় সাড়ে ৫৫০ জন প্রতিযোগীতায় অংশ নেবেন। তাঁদের মধ্যে প্রায় ১৩৫ জন নারী প্রতিযোগি অংশগ্রহণকারী রয়েছেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৫টায় লালনশাহ মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধন করবেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার। এরপর সকাল সাড়ে ৭টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলীর।

সংগঠনের উপদেষ্টা গোলাম মোস্তফা মামুন বলেন, ‘রান ফর পদ্মা শুধু রাজশাহীর আয়োজন নয়, এটি পুরো বাংলাদেশের অস্তিত্ব, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পর্কিত একটি আন্দোলন। ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী বাঁচানোর দাবিকে মানুষের কাছে পৌঁছে দিতেই আমরা ম্যারাথন দৌড়ের উদ্যোগ নিয়েছি।’
আয়োজক কমিটির সভাপতি জুলফিকার হায়দর বলেন, নদী রক্ষার দাবি শুধু পরিবেশগত বিষয় নয়; এটি কৃষি, জীববৈচিত্র্য, জনজীবন ও ভবিষ্যৎ অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষকে নদী রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করতেই এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com