• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৭
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নোয়াখালী জেলায় বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩

Reporter Name / ৮৬ Time View
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || দৈনিক বাংলার গৌরব।

নোয়াখালীর সদর উপজেলায় একটি বসতবাড়িতে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকায় হাজী আসমত আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
মো. মুসফিকুর রহমান মাহি (১৯), পিতা: মো. শাহজাহান, চাপরাশি বাড়ি, লক্ষীনারায়ণপুর;
মাহমুদুল হাসান (২৬), পিতা: জালাল উদ্দিন, মানিক হুজুর বাড়ি, একই এলাকা;
এবং মো. মঞ্জুর আলম (৫৩), পিতা: মৃত ফজলুল হক, পন্ডিত বাড়ি, মধুসুদনপুর, ১ নম্বর ওয়ার্ড।

অভিযানকালে পেট্রোল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।

পুলিশ জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com