• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে ডিবি পুলিশের অভিযান: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদ উদ্ধার

Reporter Name / ১৩৫ Time View
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || দৈনিক বাংলার গৌরব ||

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর এলাকার খালপাড় মাইশা লেক টাওয়ারে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে।

আটক ব্যক্তি দারোয়ান মোঃ আব্দুল জলিল (৪২)। তিনি বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে বেগমগঞ্জ থানাধীন ৭ নম্বর পৌর ওয়ার্ডের হাজীপুর লেক টাওয়ার ভবনের নিচতলার পশ্চিম পাশের দারোয়ানের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ২০ (বিশ) বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com