• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

নোয়াখালীতে পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মর্মান্তিক মৃত্যু, সুবর্ণচরে শোকের ছায়া

Reporter Name / ১১৮ Time View
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || জাতীয় দৈনিক বাংলার গৌরব।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে। দুই বোন স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুই বোন তাদের বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে অবস্থান করছিল। মাদরাসা বন্ধ থাকায় সকালে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি খামারের পুকুরে গোসল করতে যায় তারা। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধার করতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে প্রথমে এক বোনের মরদেহ উদ্ধার করেন। এরপর জাল ফেলে অপর বোনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের দ্রুত স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগ ও বেদনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com