• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নোচনাহার আম আড়ৎ সমিতির সভাপতিসহ তিনজনের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

Reporter Name / ৪৩ Time View
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার আম আড়ৎ সমিতির সভাপতি জিয়াউর রহমানসহ তিন ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে নোচনাহার মোড়ের সকল দোকানপাট বন্ধ রেখে নোচনাহার বাজার বণিক সমিতি ও আম আড়ৎ সমিতির সদস্যরা নওগাঁ-সারাইগাছি আঞ্চলিক সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে তারা নোচনাহার বাজারে সংবাদ সম্মেলন করে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, আম আড়ৎ সমিতির সভাপতি জিয়াউর রহমান, সদস্য মনিরুল হক (মনি) ও আমিনুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও সাজানো মামলা করা হয়েছে।

লিখিত বক্তব্যে তারা বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নোচনাহার বাজার বণিক সমিতি ও আম আড়ৎদার সমিতির উদ্যোগে পাওনা টাকা সংক্রান্ত একটি বিরোধের স্থানীয়ভাবে আপস-মীমাংসা করা হয়। ওই সালিশে বিবাদী আশরাফ আলী উপস্থিত প্রায় শতাধিক মানুষের সামনে পাওনা টাকার বিষয়টি স্বীকার করেন এবং টাকা পরিশোধের অঙ্গীকার করে জামানত হিসেবে সমিতির কাছে তার স্বাক্ষরিত দুটি ব্যাংক চেক ও লিখিত স্ট্যাম্প প্রদান করেন।

ব্যবসায়ী নেতাদের দাবি, পরবর্তীতে ওই চেককে কেন্দ্র করে সালিশে উপস্থিত ব্যক্তিদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হয়। তাদের অভিযোগ, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।

এ ঘটনায় পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতা চাইলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

ব্যবসায়ীরা মামলাটি দ্রুত প্রত্যাহার করে বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি জানান। একই সঙ্গে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিষয়টির দ্রুত সমাধান না হলে সমিতির আওতাধীন সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময় নোচনাহার বাজার বণিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম (মনি), সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সদস্য মোস্তাফিজুর রহমান, আম আড়ৎ সমিতির জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সুমন, উপদেষ্টা আব্দুল মান্নান, দুই সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com