• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৩
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, লালপুরে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড!

সাজ্জাদ মাহমুদ সুইট রাজশাহী / ৪০ Time View
সোমবার, ২৯ জুন, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ নাটোরের লালপুরে নেশার টাকার জন্য জন্মদাত্রী মাকে মারধরের অভিযোগে আল-আমিন (২৩) নামের এক মাদকাসক্ত যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৯ জুন) দুপুরে লালপুর উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আল-আমিন ওই এলাকার মো. আজাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ভুক্তভোগী মা রেহেনা খাতুন (৫০) ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে হাজির হয়ে ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নি:) সোহেল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ দুপুর ১:৩০ ঘটিকায় আল-আমিনের বাড়িতে অভিযান চালান। এ সময় নিজ ঘর থেকে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।আটককৃত আল-আমিন মাদক ক্রয়ের অর্থের জন্য তার মায়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে টাকা ছিনিয়ে নিয়েছিল বলে সত্যতা পায় পুলিশ।

পরবর্তীতে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধ প্রমাণিত হওয়ায় আল-আমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত আল-আমিনকে বর্তমানে লালপুর থানা হাজতে রাখা হয়েছে এবং আজই তাকে নাটোর জেলখানায় প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com