June 4, 2026, 6:33 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নন্দীগ্রামে প.প. বিভাগের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত।

(বগুড়া) প্রতিনিধিঃ পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারি কেন্দ্রীয় অধিকার আদায় পরিষদের আহবানে বগুড়ার নন্দীগ্রামে ২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে নন্দীগ্রাম উপজেলাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীর ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতিসহ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

ওই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ন-আহবায়ক জনাব মোঃ এনামুল হক, জেলা সদস্য আবিদুর রহমান, মাসুদ রানা, রবিউল আউয়াল, ফাতেমা খাতুন, সাদিয়া আফরোজ প্রমুখ।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিদপ্তরাধীন
নন-ক্যাডার কর্মচারী নিয়োগ বিধিমালা
কুয়েরির নামে জটিলতায় দীর্ঘ২৬ বছর ধরে বাস্তবায়ন হয়নি, রাজস্ব খাত ভুক্ত হয়েও নিয়োগবিধি না থাকায় তারা পদোন্নতি, বেতন গ্রেডে উন্নীত ও চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা হতে বঞ্চিত। তাই দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন না হলে চলমান আন্দোলনসহ কঠোর কর্মসূচি পালন করবেন বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।
এ সময় তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *