• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯
শিরোনামঃ
পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

নারিশ ফিড বিক্রি নিয়ে ব্যবসায়ীকে মারধরের চেষ্টার অভিযোগ আদালতে মামলা

Reporter Name / ৭৮ Time View
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে নারিশ ফিডের পণ্য বিক্রিকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের চেষ্টা, হত্যার হুমকি ও ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মো. রোকনুজ্জামান নামের এক পশুখাদ্য ব্যবসায়ী মহাদেবপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছেন।

আদালতে দাখিল করা আবেদনের তথ্য অনুযায়ী, আবেদনটি মিস/২০২৬ (মহাঃ) নম্বরে নথিভুক্ত হয়েছে। এতে মো. নাফিউল মুরাদ ও মো. মঞ্জুর আলমকে প্রতিপক্ষ করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, গত ১৬ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামের মাতাজীহাট বাজারে আবুল কাশেমের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

রোকনুজ্জামানের দাবি, তিনি নওগাঁর কীর্তিপুর বাজারের পাইকপাড়ার মোড় এলাকার মেসার্স আর.পি. ট্রেডার্স থেকে নারিশ ফিডের বিভিন্ন পণ্য কিনে নিজ দোকানে খুচরা বিক্রি করে আসছেন। একপর্যায়ে প্রতিপক্ষরা তাঁকে নারিশ ফিডের পণ্য বিক্রি না করার জন্য নিষেধ করেন। তাঁদের নিষেধ অমান্য করে পণ্য বিক্রি করায় তাঁকে ব্যবসা করতে না দেওয়াসহ দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ১৬ আগস্ট রাতে মাতাজীহাট বাজারে আবুল কাশেমের দোকানের সামনে গেলে প্রতিপক্ষরা তাঁকে মারধরের উদ্দেশ্যে চাকু, লাঠি ও রড নিয়ে এগিয়ে আসেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁকে মারধর করতে না পেরে নারিশ ফিডের পণ্য বিক্রি করলে প্রাণনাশ, লাশ গুম, দোকান ভাঙচুর ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

রোকনুজ্জামানের ভাষ্য, এ ধরনের হুমকির কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাঁদের ক্ষতি হতে পারে বলেও তিনি আশঙ্কা করছেন।

এ ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১০৭, ১১৪ ও ১১৭ ধারার বিধান অনুযায়ী প্রতিপক্ষদের বিরুদ্ধে বন্ড বা প্রসিডিং ড্র করার আবেদন করেছেন রোকনুজ্জামান। একই সঙ্গে সাক্ষীদের তলব করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ মো. নাফিউল মুরাদ ও মো. মঞ্জুর আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com