• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নাজিরপুরে বাগানে সন্দেহজনক অবস্থান, অস্ত্র-বোরখাসহ আটক ২ডাকাতির প্রস্তুতির অভিযোগ, একজনের বিরুদ্ধে ২৯ মামলা

শফিক টুটুল, পিরোজপুর প্রতিনিধি / ৭২ Time View
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শফিক টুটুল, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে একটি বাগানে সন্দেহজনকভাবে অবস্থানের সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, বোরখা ও পোশাক উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে নাদিম শেখ (৩২) এবং নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাহতাব শেখের ছেলে জাকারিয়া শেখ (২৭)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত থেকে রামনগর এলাকার রেজাউল শেখের একটি বাগানে কয়েকজন অপরিচিত ব্যক্তি অবস্থান করছিলেন। রাতভর তাদের চলাফেরা স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সতর্কতা তৈরি হলে শনিবার সকালে কয়েকজন সেখানে গিয়ে তাদের ওপর নজর রাখেন।
একপর্যায়ে স্থানীয়রা দুইজনকে ঘেরাও করে আটক করতে সক্ষম হন। তবে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
পরে আটক ব্যক্তিদের কাছে তল্লাশি চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি বোরখা, একটি টি-শার্ট ও একটি লুঙ্গি পাওয়া যায়। খবর দেওয়া হলে নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের তথ্যমতে, আটক নাদিম শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ছয়টিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। জাকারিয়া শেখের বিরুদ্ধেও দুটি মামলা রয়েছে।
নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাদের সঙ্গে থাকা অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।”
এ ঘটনায় পলাতক অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com