• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name / ৮৩ Time View
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

‎শফিক টুটুল পিরোজপুরঃ ‎পিরোজপুরের নাজিরপুরে ফ্রিজের নিচে জমে থাকা মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক বিএসসি নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত নরোত্তম মৃধা ওই গ্রামের গৌতম মৃধার ছেলে। তিনি বরিশামে বিএসসি নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন।

‎নিহতের চাচাতো ভাই পার্থ মৃধা জানান, সকালে নরোত্তম ঘরের ফ্রিজের নিচে ইঁদুরের তৈরি মাটি সরাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ফ্রিজের বৈদ্যুতিক সংযোগের তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

‎তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

‎নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com