• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

নাজিরপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষক আটক করে রাখার দ্বায়ে একজনকে আটক।

Reporter Name / ২০৪ Time View
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

শফিক টুটুল,নাজিরপুর, পিরোজপুরঃ

পিরোজপুরের নাজিরপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ।

‎রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়ন থেকে ২টি তক্ষকসহ বদরুল ইসলাম নামের এক যুবককে আটক করে ডিবি পুলিশ।

‎জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
‎আটক বদরুল ইসলাম (৩৭) নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়নের মাটিভাংঙ্গা গ্রামের মৃত মহল আলী সেখের ছেলে।

‎ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়নের মাটিভাংঙ্গা গ্রাম থেকে ২টি তক্ষকসহ এক যুবককে আটক করা হয়। আটক যুবক বদরুল ইসলাম দীর্ঘদিন ধরে তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী কারবারের সঙ্গে জড়িত।

‎জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আরিফুল ইসলাম জানান, রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে বদরুল ইসলাম নামে এক যুবকে আটক করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তক্ষক কারবারের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com