• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

নাগেশ্বরী বামনডাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী / ৯১ Time View
সোমবার, ৬ জুলাই, ২০২৬

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরীঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তরুণরা। ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বন্যাকবলিত ও দুস্থদের স্বাস্থ্যঝুঁকি কমাতে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর উদ্যোগে দিনব্যাপী এ মানবিক কর্মসূচি পরিচালিত হয়।

আয়োজকরা জানান, দিনব্যাপী চলা এই মেডিকেল ক্যাম্পে এলাকার শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ক্যাম্পেইনে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন পল্লী চিকিৎসক মোঃ আশরাফ আলী (আর.এম.পি.), কুড়িগ্রাম সদরের স্যাকমো (SACMO) ডাঃ মাইদুল ইসলাম, নাগেশ্বরীর প্যারামেডিক মোঃ আহসান হাবিব আশিক এবং জেনারেল প্র্যাকটিশনার ও মা-শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ মমিনুল ইসলাম (সাজু)।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও সংকটের কথা জানিয়ে বলেন, বামনডাঙ্গা এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাতে দীর্ঘ সময় লাগার পাশাপাশি জরুরি রোগী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হয়। তদুপরি, কাছাকাছি কোনো চিকিৎসাকেন্দ্র বা বাজার না থাকায় সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসা থেকেও বঞ্চিত হন। এমন পরিস্থিতিতে বন্যাকবলিত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা ও ওষুধ পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী বলে উল্লেখ করেছেন এলাকাবাসী।
উক্ত মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্মের সভাপতি মোঃ আজিজুল হক, মোঃ হাফিজুর রহমান, মুফতী জামাল উদ্দীন কুড়িগ্রামী, মোঃ মাইনুল ইসলাম, মোঃ আফসার আলী, মোঃ সইবর আলী, খতিবর, জাহাঙ্গীর আলম, জহুরুল মিয়া, আমজাদ আলী, সামসুল হক, জাহাঙ্গীর আলী ও জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী কর্মীবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে আয়োজকরা জানান, বন্যাদুর্গত ও প্রান্তিক মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনকল্যাণে ভবিষ্যতেও তাদের এই সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com