• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নাগেশ্বরী কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস উদযাপিত: কিশোর-কিশোরী ক্লাবের বনভোজন ও প্রীতি সম্মিলনী

Reporter Name / ২১৪ Time View
শুক্রবার, ১ মে, ২০২৬

মো: মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী, উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরীঃ ঐতিহাসিক মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কালিগঞ্জে ভিন্নধর্মী ও আনন্দঘন এক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘কালিগঞ্জ কিশোর-কিশোরী ক্লাব’। শুক্রবার (১ মে) দিবসটি উদযাপন উপলক্ষ্যে ক্লাবের উদ্যোগে স্থানীয় একটি মনোরম পরিবেশে বর্ণাঢ্য বনভোজন ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্লাবের সকল সদস্যের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

​উক্ত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার শারমিন লুনা এবং লতিফুর রহমান লিংকন। তাঁরা তাঁদের বক্তব্যে মে দিবসের ত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, “কিশোর-কিশোরীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের মধ্যে মানবিক মূল্যবোধ এবং অধিকার সচেতনতা তৈরি করতে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক সম্মিলনের বিকল্প নেই।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি শিক্ষক ও অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের এমন সুন্দর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, যিনি সংবাদকর্মী হিসেবে মাঠপর্যায়ে কিশোর-কিশোরী ক্লাবের সামাজিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন আরো উপস্থিত ছিলেন মিশুক রানা এবং আশিক ।
​সকাল থেকেই ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে জড়ো হতে থাকে। প্রীতিভোজের পাশাপাশি আয়োজন করা হয় মে দিবস কেন্দ্রিক সংক্ষিপ্ত আলোচনা ও সাংস্কৃতিক আড্ডার। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিক জীবনের বাইরে সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি এবং বিশেষ দিবসগুলোর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতেই এই বনভোজনের আয়োজন করা হয়েছে। সমাপনী পর্বে অতিথিরা ক্লাবের সদস্যদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com