• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নাগেশ্বরীতে ফার্মেসিতে দীর্ঘদিনের ‘রহস্যময় কেনাকাটা’ ফাঁস: হাতেনাতে ধরা

Reporter Name / ১৭৮ Time View
বুধবার, ৬ মে, ২০২৬

মো:মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী, উপজেলা প্রতিনিধি,নাগেশ্বরীঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী বাজারের একটি ফার্মেসিতে দীর্ঘ তিন বছর ধরে চলে আসা এক অভিনব কৌশলের অবসান ঘটেছে। নিয়মিত গ্রাহক সেজে প্রতিদিন কেনাকাটার আড়ালে সন্দেহজনক কর্মকাণ্ড চালানোর সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে দোকান কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তি গত প্রায় তিন বছর ধরে নিয়মিত ওই ফার্মেসি থেকে পণ্য কিনতেন। প্রতিদিন তার কেনাকাটার পরিমাণ থাকতো ৪০০ থেকে ৬০০ টাকার মধ্যে। একজন সাধারণ ক্রেতার মতো প্রতিদিনের এই উপস্থিতি প্রথম দিকে স্বাভাবিক মনে হলেও, দীর্ঘদিনের একই রুটিন এবং আচরণে দোকান সংশ্লিষ্টদের মনে সন্দেহের দানা বাঁধে।

সুনির্দিষ্ট প্রমাণের অভাবে এতদিন বিষয়টি নিয়ে মুখ না খুললেও, আজ ওই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে চ্যালেঞ্জ করেন ফার্মেসি কর্তৃপক্ষ। সরাসরি জিজ্ঞাসাবাদের মুখে তিনি হকচকিয়ে যান এবং ধীরে ধীরে তার দীর্ঘদিনের ‘কৌশল’ প্রকাশ পেতে শুরু করে। একপর্যায়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন দোকানীরা।

এই ঘটনা প্রকাশ পাওয়ার পর পুরো নাগেশ্বরী বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘ তিন বছর ধরে চোখের সামনে এমন ঘটনা ঘটলেও তা ধরা না পড়া অত্যন্ত উদ্বেগজনক। বাজারের নিরাপত্তা ও জালিয়াতি রোধে ব্যবসায়ীদের আরও সতর্ক হওয়া এবং প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ফার্মেসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধরা পড়া ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com