June 13, 2026, 4:05 pm

শিরোনাম :
বরগুনার বদরখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে নিহত ১ পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক নন্দীগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নন্দীগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু সান্তাহারে শিশুকে হত্যার দায়ে আটক- ৩ আপত্তিকর ভিডিও ভাইরাল: নাগেশ্বরীর সেই প্যানেল চেয়ারম্যান খাদিজা বহিষ্কৃত, নতুন দায়িত্বে প্রকৌশলী ফিরোজ সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত আদমদীঘিতে রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো, জানেন না দায়িত্বরত আরএমও

নন্দীগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচী (উপজেলা পর্যায়) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। এতে বক্তব্য রাখেন নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোজাহার আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা, সরকারী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুস শুকুর, রামকৃষ্টপুর চৌদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুজ্জামান তারা, সহকারী প্রধান শিক্ষক আবু সাঈম, সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) রেজাউল করিম, সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতি খাতুন, কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (পদার্থ বিজ্ঞান) মোত্তালেব হোসেন, সহকারী শিক্ষিকা (জীব বিজ্ঞান) সাথীয়ারা খাতুন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক স্থাপিত স্টলে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী সামগ্রী প্রদর্শন করে। এরমধ্যে রামকৃষ্টপুর চৌদিঘী উচ্চ বিদ্যালয় প্রথম, কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *