• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪
শিরোনামঃ
পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

নন্দীগ্রামে সিধইল ও শালুকা খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

Reporter Name / ১৯৮ Time View
শনিবার, ২ মে, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে খাল খনন কাজ উদ্বোধন করলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।

২মে (শনিবার) দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়) উপজেলা প্রশাসন, নন্দীগ্রাম বগুড়ার উদ্যোগে ১নং বুড়ইল ইউনিয়নের সিধইল খাল ২কিলোমিটার ও ৩নং ভাটরা ইউনিয়নের শালুকা খাল ২.৮কিলোমিটারের খনন কাজ উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। সে সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় কৃষকদের সেচ ও পানি নিষ্কাশনে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছিলো। খালটি পুনরায় খনন করা হলে জমিতে সহজে পানি সেচ নিশ্চিত হবে এবং কৃষকরা উপকৃত হবেন। এতে স্থানীয় কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।

এ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে,এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, নন্দীগ্রাম মনদূর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com