• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নন্দীগ্রামে সরিষার চাষকৃত জমি জবর দখলের চেষ্টা থানায় অভিযোগ

Reporter Name / ২৭৮ Time View
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

আব্দুর রউফ নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সরিষার চাষকৃত জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। থানায় অভিযোগকারী মোছাঃ সখিনা বিবি (৪০), স্বামী মোঃ ইউনুস আলী, সাং দামগাড়া, ৬নং ওয়ার্ড, নন্দীগ্রাম পৌরসভা, তিনি তার লিখিত অভিযোগে বলেন বিবাদী আব্দুল কুদ্দুস (৫০), ছানোয়ার হোসেন (৩৮), মোঃ আনোয়ার হোসেন (৩৫) সর্ব পিতা: মৃত হাছেন আলী ফকির। মোঃ আব্দুল মজিদ (৪২), পিতা মৃত মোখলেছুর রহমান, মোঃ লুৎফর রহমান (৫২), পিতা মৃত হাছেন আলী ফকির, সর্বসাং ধুন্দার পূর্বপাড়া, থানা নন্দীগ্রাম, জেলা বগুড়াদ্বয়ের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করছি যে, সাবেক ১৫৩৫, হাল দাগ নং ৩৭২৭, রকম-ধানী, পরিমাণ ৪৪শতক নিম্ন তফসীলভুক্ত জমি আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত। বর্ণিত জমি ভোগ দখলের বিষয়ে বিবাদীগণের সহিত আমার পূর্ব হতে বিরোধ চলে আসছে। বিবাদমান বিষয়টি মিমাংসার জন্য ইতিপূর্বে একাধিকবার স্থানীয়ভাবে বসা হলেও কোন স্থায়ী সমাধান হয় নাই। বিবাদীগণ মাঝে মধ্যেই আমার তফসীল বর্ণিত জমি জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছিল। পরবর্তীতে আমি আমার তফসীল বর্ণিত জমিতে গত ৫ই ডিসেম্বর শুক্রবার সরিষা রোপণ করি। এরই ধারাবাহিকতায় ৯ই ডিসেম্বর মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৭টায় বিবাদীগণ আমার তফসীল বর্ণিত জমি জোরপূর্বক দখল করার জন্য আমার রোপণ করা সরিষার জমির উপর বিবাদীগণ ট্রাক্টর দ্বারা চাষ দিয়ে জমি দখল করে আমার রোপণকৃত সরিষা নষ্ট করে। এতে আমার অনুমান ৬হাজার ৬শত টাকার ক্ষতি সাধন হয়েছে। লোক মুখে খবর পেয়ে আমিসহ পরিবারের লোকজন জমিতে গিয়ে ঘটনার সত্যতা পাই। পরবর্তীতে আমি বিবাদীগণ কে ঘটনার বিষয়ে বলতে গেলে বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ খুন জখমের হুমকি প্রদান করে। আমার তফসীল বর্ণিত জমির ভোগ দখলের বিষয়ে যেকোনো সময় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশংকা রয়েছে মর্মে আমি থানায় অভিযোগ করি। এব্যাপারে স্বাক্ষী মোঃ আব্দুল কাদের (৫০), মোঃ নুরু মিয়া (৪৮) উভয়ের পিতা মৃত হাফিজার রহমান, সাং ধুন্দার পূর্বপাড়া, নন্দীগ্রাম, বগুড়াসহ স্থানীয় লোকজনও উক্ত ঘটনার বিষয়ে অবগত রয়েছেন।
উক্ত বিষয়ে বাদী সখিনা বিবির সাথে কথা বলে জানা যায় এই জমি নিয়ে ২০১০ সালে বিবাদীগণ কোর্টে মামলা করে। দীর্ঘ সময় মামলা চলার পর কোর্ট উক্ত মামলাটিকে খারিজ করে দেয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com