• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৮
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নন্দীগ্রামে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে সংবর্ধনা

Reporter Name / ২০১ Time View
সোমবার, ১১ মে, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের পক্ষ থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ হলরুমে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি কেএম শফিউল আলম সুমনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক জুলফিকার আলী ভুট্রোর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সারাদেশে শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। কারণ জাতি সুশিক্ষায় শিক্ষিত না হলে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে। আমি এই শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেছি। আল্লাহর রহমতে বগুড়া-৪ আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংবর্ধনা পেয়ে আমি ধন্য এবং কৃতজ্ঞ। নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজকে সরকারি করণে আমি আন্তরিকভাবে চেষ্টা করবো। তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও জনগণের সুখেদুঃখে পাশে থেকে সেবামূলক কাজ অব্যাহত রেখেছি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদূর রহমান খান শামীম চৌধুরী, একে আজাদ, বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আহসান বিপ্লব রহিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ তোতা, প্রতিষ্ঠাতা সদস্য আবু বক্কর সিদ্দিক, বিদ্যুোৎসাহী সদস্য আরিফুল ইসলাম মজনু, প্রভাষক মোকছেদুল মোমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।

এরপূর্বে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে মিঠুর পুকুর পর্যন্ত ১৩৮ মিটার ইউনিব্লক রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com