• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০১
শিরোনামঃ
নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা।

নন্দীগ্রামে মূল্য তালিকা ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় দই-মিষ্টি ব্যবসায়ী’র জরিমানা

Reporter Name / ১৫৭ Time View
শনিবার, ৩০ মে, ২০২৬

আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পণ্যে হালনাগাদকৃত মূল্য তালিকা এবং মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় দুই দই-মিষ্টি ব্যবসায়ীকে জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত।

৩০শে মে (শনিবার) বেলা ১১ টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ওস্তাদি দধি ভান্ডার এবং উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ডে জিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দই মিষ্টির হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন না করা, মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারায় উভয় প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
ওই সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) নন্দীগ্রাম এর স্যানিটারি ইন্সপেক্টর খন্দকার মোহাম্মদ জামিল উদ্দিন এবং সহযোগিতায় ছিলেন নন্দীগ্রাম থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com