• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

Reporter Name / ১৮০ Time View
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পৃথক দুইটি অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে এক অটো রাইস মিলকে জরিমানা এবং তিন মাদক সেবনকারীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার রণবাঘা এলাকায় মেসার্স মায়া মনির অটো রাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় প্রতিষ্ঠানটি পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ লঙ্ঘন করে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের মোড়কে চাল সংরক্ষণ ও মোড়কজাতের অপরাধে আইন অনুযায়ী রণবাঘা এলাকার ছামাদ আলীর ছেলে অটো রাইস মিল মালিক আনিছুর রহমান বাদল (৪৪) কে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর, বগুড়ার মুখ্য পরিদর্শক মহি উদ্দিন আহম্মদ ভুঁইয়া। সার্বিক সহযোগিতায় ছিল নন্দীগ্রাম থানা পুলিশ। এছাড়াও একই দিন দুপুর ৩টায় রণবাঘা এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ওই তিন মাদক সেবনকারীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নন্দীগ্রাম উপজেলার নামুইট গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে মো. মোজাহার আলী (৪৬), রনবাঘা এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৪৮) ও কালিকাপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে মো. সাইফুল (৩৬)।
এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার মুখ্য পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, সরকার পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় পাটের মোড়ক বাধ্যতামূলক করেছে। আইন অমান্য করে প্লাস্টিকের ব্যবহার করলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। গাঁজা বা যে কোনো মাদক সেবন ও ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করা হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com