নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ২০শে জুন (শনিবার) দুপুর ২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নন্দীগ্রাম এর আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে রোপা আমন ধান (উফশী), হাইব্রিড মরিচ, লেবু, এয়ার ফ্লো মেশিন (২য় পর্যায়) উফশী হাইব্রিড জাতের শাক-সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কৃষাণীদের মাঝে রাসায়নিক সার, বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ৩৯, বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
ওই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শর্মিলী আহমেদ, উপজেলা বিএনপি'র সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি'র সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে,এম শফিউল আলম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কোরবান আলী, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী আহমেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা খাদিমুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হোসেন, জহুরুল ইসলাম, শাহাদত হোসেন, আব্দুস সালাম, সোহেল রানা, সুজন কুমার, উর্মিলা তাবাসসুম প্রমুখ।
উল্লেখ্য, এবার উপজেলার ৩ হাজার ৬'শ কৃষক রোপা আমন প্রণোদনা, ১'শ কৃষক হাইব্রিড মরিচ বীজ, ১ হাজার ২'শ কৃষক হাইব্রিড সবজি বীজ, ৪০ জন কৃষক উন্নত মানের লেবু'র চারা, ৪ জন কৃষক এয়ার ফ্লো মেশিনসহ অন্যান্য উপরকণ পর্যায়ক্রমে প্রণোদনা হিসেবে পাবেন।