• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

নন্দীগ্রামে বালুবাহী ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত চালক

Reporter Name / ৯০ Time View
বুধবার, ২৭ মে, ২০২৬

নন্ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছন অপর আরেকটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত ও একজন চালক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।  বুধবার (২৭ মে) সকাল আনুমানিক ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে শরীফ টাওয়ার সংলগ্ন এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৭৫২০) মহাসড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি বালুবাহী ট্রাক (খুলনা মেট্রো ট-১১-১৮৯৩) কে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার মোঃ ইনজামাম (২০) নিহত ও চালক মোঃ শামীম শেখ (৩৫) গুরুতর আহত হন।

আহতরা হলেন, ঝিনাইদহ জেলার খড়াসোনি এলাকার মোঃ ইজ্জত আলীর ছেলে মোঃ ইনজামাম (২০) এবং খেদাপাড়া এলাকার আরব শেখের ছেলে মোঃ শামীম শেখ (৩৫)।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপার ইনজামামকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, কুন্দারহাট হাইওয়ে থানার সার্জেন্ট রাউফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com