• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ১৬৩ Time View
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে হোসাইন (১৭) মাস বয়সী নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে নন্দীগ্রাম পৌরসভার চুকাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু হোসাইন ওই এলাকার ওসমান গনির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির বাইরে ফুটবল নিয়ে খেলছিল শিশু হোসাইন। একপর্যায়ে খেলতে গিয়ে বলটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বলটি তুলতে পুকুরের পাড়ে গেলে অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে যায়। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসার পর দ্রুত শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. দিগন্তময় সরকার পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। অল্প বয়সী শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com