• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ আসামী গ্রেফতার

Reporter Name / ১১৩ Time View
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত ১১ জন আসামীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এর দিকনির্দেশনায় এবং নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে অপরাধ দমন, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামীদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ আরও তৎপর হয়েছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামীদের আইনের আওতায় আনতে নন্দীগ্রাম থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com