• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ৫১ Time View
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “রুপালী মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সাড়াদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে ১৬ আগস্ট রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নন্দীগ্রাম স্টাফ কোয়াটার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাসের সভাপতিত্বে উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা শুশান্ত কুমার ঘোষ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আকতার হোসেন দুলাল, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংবাদিক এনামুল হক আপেল, মামুন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে উপজেলার সেরা তিনজন মৎস্য চাষীকে স্কেস্ট দিয়ে পুরুস্কিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com