• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Reporter Name / ১৫২ Time View
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ                                      বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে পহেলা বৈশাখ (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩৯, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।

ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক এ,এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌর কৃষক দলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক কোরবান আলী, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটরা ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত মাহাবুর রহমান, থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সভাপতি ও যুবদল নেতা জামাল হোসেন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, মনসুর হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।
পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com