• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০২
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নন্দীগ্রামে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, ট্রাকচালক গ্রেফতার

Reporter Name / ৩৫৬ Time View
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় হাসেম আলী (৩৫) নামের এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর প্রায় ১টার দিকে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসেম আলী নন্দীগ্রাম উপজেলার কালিকাপুর সড়কপাড়ার বাসিন্দা ইন্তাজ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসেম আলী কুন্দারহাট এলাকা থেকে কয়েকটি ফ্রিজ নিয়ে অটোভ্যানে করে নন্দীগ্রামের দিকে রওনা দেন। এ সময় বগুড়া দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সজোরে তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে গিয়ে চাপা পড়ে এবং গুরুতর আহত হন হাসেম আলী।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত হাসেম আলীকে উদ্ধার করে সিএনজি যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
এ বিষয়ে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের দাবি, ওই সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে। তারা দ্রুতগতি নিয়ন্ত্রণ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com